সোনাগাজীর উপকূলীয় এলাকায় ইউএনও’র শীতবস্ত্র বিতরণ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

সারাবাংলা

কনকনে শীতে কাঁপছে সারাদেশ। আর এ শীতে সবচেয়ে কষ্টে দিন পার করছে সোনাগাজী উপকূলীয় এলাকার এ জেলে পরিবারগুলো।

2024-01-30T19:02:02+00:00
2024-01-30T19:02:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সোনাগাজীর উপকূলীয় এলাকায় ইউএনও’র শীতবস্ত্র বিতরণ
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪, ৭:০২ পিএম   (ভিজিট : ২৭৩)
X

কনকনে শীতে কাঁপছে সারাদেশ। আর এ শীতে সবচেয়ে কষ্টে দিন পার করছে সোনাগাজী উপকূলীয় এলাকার এ জেলে পরিবারগুলো। এমন মানুষদের কষ্ট লাঘবে শীতার্ত উপকূলীয় চর খন্দকার এলাকার শীতার্ত জেলেদের জন্য কম্বল নিয়ে গেলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সোনাগাজী চর খন্দকার (আংশিক সোনাগাজী সদর  ও চরচান্দিয়া ইউনিয়ন) জেলে পাড়ার জেলেদের ঘরে ঘরে কম্বল পৌঁছে দেয়া হয়। 

উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান বলেন, এ শীতে উপকূলীয় এলাকার জেলেরা শীতে কষ্ট পাচ্ছেন। তাই এ শীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতার্ত জেলেদের জন্য কম্বল নিয়ে এসেছি। এসময় স্থানীয় ইউপি সদস্য শফি উল্যাহ ও জেলে সর্দার কে বলেন, যদি আর কোন শীতার্ত অসহায় জেলে বাকি থাকে তাহলে তালিকা করে আমাকে দিলে আমি তাদেরকেও শীত বস্ত্র (কম্বল) পৌঁছে দেয়ার চেষ্টা করবো।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইকবাল হাসান, সোনাগাজী সদর ইউনিয়নের ইউপি সদস্য শফি উল্যাহ, জেলে সর্দার প্রিয় লাল জল দাস।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy