নড়াইলে ভুয়া ডাক্তাররে তিন মাসের কারাদণ্ড

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের লোহাগড়ায় এক ভুয়া ডাক্তারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার মুন্সি আলাউদ্দীন

2024-01-30T19:57:39+00:00
2024-01-30T19:57:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে ভুয়া ডাক্তাররে তিন মাসের কারাদণ্ড
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪, ৭:৫৭ পিএম   (ভিজিট : ২২৩)
X

নড়াইলের লোহাগড়ায় এক ভুয়া ডাক্তারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার মুন্সি আলাউদ্দীন মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরিন জাহান। 

দণ্ডপ্রাপ্ত ভুয়া ডাক্তারের নাম শেখ মো.শফিকুল ইসলাম। সে যশোর জেলা শহরের বারান্দীপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদ শেখের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ভুয়া চিকিৎসক শফিকুল ইসলাম বিভিন্ন ডিগ্রী ব্যবহার করে মুন্সি আলাউদ্দীন মোড় এলাকায় নুর মদিনা মেডিকেলে রোগী দেখছেন। বিকালে উপজেলার মুন্সি আলাউদ্দীন মোড় এলাকার নুর মদিনা মেডিকেলে অভিযান চালায়। সেখানে ভুয়া চিকিৎসক শফিকুল ইসলাম প্রমানিত হওয়ায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ বেলাল ও পুলিশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

লোহাগড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান বলেন, ওই ব্যক্তি বিভিন্ন ডিগ্রী ব্যবহার করে রোগীর চিকিৎসা করতেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy