আদালতের সোফা থেকে বেরিয়ে এলো সাপ

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠির ম্যাজিস্ট্রেট আদালতের বিচার চলাকালে সোফা থেকে বেরিয়ে আসে একটি সাপ। এসময় আদালতে উপস্থিত সবাই আতঙ্কে ছুটোছুটি করতে

2024-01-30T20:02:53+00:00
2024-01-30T20:02:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আদালতের সোফা থেকে বেরিয়ে এলো সাপ
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪, ৮:০২ পিএম   (ভিজিট : ১৯৫)
X

ঝালকাঠির ম্যাজিস্ট্রেট আদালতের বিচার চলাকালে সোফা থেকে বেরিয়ে আসে একটি সাপ। এসময় আদালতে উপস্থিত সবাই আতঙ্কে ছুটোছুটি করতে থাকেন। এ ঘটনায় সাময়িকভাবে আদালতের বিচারকার্য বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় অবস্থিত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।

আদালতের বেঞ্চ সহকারী শাহ জামাল জানান, এজলাসে বিচারকাজ চলার সময় দুপুর ১২টার দিকে আইনজীবীদের বসার সোফার পেছনে ফোমের ভেতরে সাপটিকে দেখতে পেয়ে হৈচৈ করে উঠেন আইনজীবীরা। এসময় সাপ আতঙ্ক ছড়িয়ে পড়লে সবাই ছোটাছুটি শুরু করেন। ওই আদালতের বিচারক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাজিয়া আফরোজ সবাইকে নিরাপদে থাকতে বলে এজলাসকক্ষ ত্যাগ করেন। পরে আদালতের বিচার কার্যক্রম মুলতবি করা হয়।

আদালতের বেঞ্চ সহকারী শাহ জামাল আরও জানান, একপর্যায়ে সোফাটি আদালতের বাইরে বারান্দায় এনে সাপটিকে মেরে ফেলেন বিচারপ্রার্থীরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy