শ্রীমঙ্গলে চা-বাগান ব্যবস্হাপকের বাংলো থেকে সাপ উদ্বার

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

শ্রীমঙ্গলের ভুরভুরিয়া চা বাগানের সহকারি ব্যবস্থাপক এ এইচ এম সাদিকুল রহমানের বাংলো থেকে একটি দুলর্ভ প্রজাতির হলুদ-ছাপ বিশিষ্ট

2024-01-31T14:07:17+00:00
2024-01-31T14:07:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে চা-বাগান ব্যবস্হাপকের বাংলো থেকে সাপ উদ্বার
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪, ২:০৭ পিএম   (ভিজিট : ১৭৮)
X

শ্রীমঙ্গলের ভুরভুরিয়া চা বাগানের সহকারি ব্যবস্থাপক এ এইচ এম সাদিকুল রহমানের বাংলো থেকে একটি দুলর্ভ প্রজাতির হলুদ-ছাপ বিশিষ্ট  ঘরগিন্নি সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলের বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশন।

বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, আজ বুধবার সকাল সাড়ে ১১ টায় একটি ঘরগিন্নি সাপ সহকারি ব্যবস্হাপকের বাংলোতে ঢুকে পড়ে। সাপ দেখে 
বাসার সবাই আতঙ্কিত হয়ে পরে।

পরে শ্রীমঙ্গলে অবস্হিত বাংলাদেশ বন্যপ্রাণী দেবা ফাউন্ডেশনে সেলফোনে খবর দিলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক স্বপন দেব সজল ব্যবস্হাপকের বাংলো থেকে সাপটি উদ্ধার করে নিয়ে আসেন।

সজল দেব জানান, পরে সাপটিকে বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ে  হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. শহিদুল ইসলাম জানান, সাপটিকে অফিসে রাখা হয়েছে। সাপটি সুস্হ আছে। এটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করে দেয়া হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy