যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ পুলিশের প্রধান মহা পুলিশ পরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম(বার), পিপিএম বলেছেন, বিশ্ব ইজতেমায় নাশকতা বা জঙ্গি

2024-01-31T15:21:34+00:00
2024-01-31T15:21:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত পুলিশ : আইজিপি
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪, ৩:২১ পিএম   (ভিজিট : ১৯৭)
X

বাংলাদেশ পুলিশের প্রধান মহা পুলিশ পরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম(বার), পিপিএম বলেছেন, বিশ্ব ইজতেমায় নাশকতা বা জঙ্গি হামলার কোন গোয়েন্দা তথ্য নেই।

তবে আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। একটি স্বার্থান্বেষী মহল দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। বিশ্ব ইজতেমাকে ঘিরে যেন কোন নাশকতা সৃষ্টি না হয়, সেজন্য পুলিশ সতর্ক রয়েছে। আমরা যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত। 

বুধবার বেলা ১২ টায় বিশ্ব ইজতেমা ময়দানের সার্বিক কার্যক্রম পরিদর্শন শেষে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে স্থাপিত গাজীপুর মহানগর পুলিশ কন্ট্রোল রুমের মাঠে আয়েজিত প্রেসব্রিফিং এ তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, বিশ্ব ইজতেমায় বাংলাদেশ পুলিশের ১৫ হাজার সদস্য নিয়োজিত থাকবে। নৌপুলিশ, টুরিস্ট পুলিশ, এপিবিএন, ট্রাফিক পুলিশ, ডিবি, সিআাইডিসহ পুলিশের সকল ইউনিটের পাশাপাশি র‌্যাব আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে। পোষাকে ও সাদা পোষাকে পুলিশের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন কেউ গুজব সৃষ্টি করতে না পাওে সেজন্য সাইবার টহল জোরদার করা হয়েছে। 
বিশ্ব ইজতেমায় দুই গ্রুপের বিরোধ সম্পর্কে পুলিশ প্রধান বলেন, আমরা দুই পক্ষের সাথে কথা বলেছি। তারা শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন করবেন বলে কথা দিয়েছেন। তারপরও যদি তারা কোন কিছু করেন তবে আইনগতভাবে মোকাবেলা করা হবে। তবে তিনি আশা প্রকাশ করে বলেন, ইনশাআল্লাহ দুই গ্রুপের মধ্যে কোন সমস্যা হবে না।

এসময় প্রেসব্রিফিং এ উপস্থিত ছিলেন, অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম (ক্রাইম এন্ড অপারেশনস), অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম (স্পেশাল ব্রাঞ্চ), ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জ ডিআইজি নুরুল ইসলাম, ডিআইজি আনোয়ার হোসেন ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলমসহ বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের প্রধানগণ, ঢাকা বিভাগের ডিআইজি, ঢাকা ও গাজীপুর মহানগর পুলিশ কমিশনারগণ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy