সৈয়দপুর এভারকেয়ার হাসপাতালকে জরিমানা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল বঙ্গবন্ধু সড়কে অবস্থিত (৩১জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত হাসপাতালের কার্যক্রম স্থগিত ও ৫০ হাজার টাকা

2024-01-31T16:07:54+00:00
2024-01-31T16:07:54+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সৈয়দপুর এভারকেয়ার হাসপাতালকে জরিমানা
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪, ৪:০৭ পিএম   (ভিজিট : ২৫৮)
X

নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল বঙ্গবন্ধু সড়কে অবস্থিত (৩১জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত হাসপাতালের কার্যক্রম স্থগিত ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।

আদালত সূত্র জানায়,  এভারকেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নামে পরিচালিত প্রতিষ্ঠানটি কোন নিবন্ধন (রেজিস্ট্রেশন) ছিল না। অবৈধভাবে গত দুই মাস ধরে এর সেবা কার্যক্রম চলছিল। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় এভার কেয়ার হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে নাম ব্যবহার ও নিবন্ধন না থাকায় হাসপাতালটি কার্যক্রম স্থগিত করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নীলফামারীর সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি চিকিৎসক চন্দন রায় ও  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ড, আলেমুল বাশা র প্রতিনিধি বিদ্যুৎ কুমার রায় স্যানিটারি ইন্সপেক্টর আলতাফ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও থানা পুলিশ অভিযানে অংশ নেয় বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy