চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ ৮ মাদক ব্যবসায়ী আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে ১০ কেজি গাঁজাসহ ৮ মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ। বুধবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা থেকে তাদের

2024-01-31T18:25:55+00:00
2024-01-31T18:25:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ ৮ মাদক ব্যবসায়ী আটক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪, ৬:২৫ পিএম   (ভিজিট : ১৯৭)
X

চাঁপাইনবাবগঞ্জে ১০ কেজি গাঁজাসহ ৮ মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ। বুধবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার বালিয়াডাঙ্গার মনিরুল ইসলাম, শামসুল আলম হিমেল, আহাদ আলী, পালশা গ্রামের জুবায়ের হোসেন ও মামুন ইসলাম, রাধানীডাঙ্গার আলামিন ইসলাম, আজাইপুরের আলিউল ইসলাম, নাচোল উপজেলার পাহারপুরের আলম আলী।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল নয়গোলায় এলাকার একটি কলা বাগানে অভিযান চালায়। সেখানে গাঁজা ভাগাভাগি করার সময় হাতেনাতে আট জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় ১০ কেজি গাঁজা। গাঁজাগুলো কুমিল্লা থেকে এনে জেলার বিভিন্ন এলাকায় বিক্রির জন্য নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

মিন্টু রহমান আরও জানান, আটক ৮ জনই জেলার শীর্ষ গাঁজা ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগেও মামলা হয়েছে। গাঁজা উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়ের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy