সোনাগাজীতে বিজ্ঞান মেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

সারাবাংলা

সোনাগাজীতে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা জাতীয় ও ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধনী

2024-01-31T19:37:10+00:00
2024-01-31T19:37:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সোনাগাজীতে বিজ্ঞান মেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪, ৭:৩৭ পিএম   (ভিজিট : ৪১১)
X

সোনাগাজীতে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা জাতীয় ও ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধনী ও অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী প্রতিষ্ঠান সমূহের মাঝে পুরস্কার বিতরণ বুধবার সোনাগাজী মোঃ ছাবের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম অনিক চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আল আমিন শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান, সোনাগাজী মোঃ ছাবের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নুল আবেদীনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীসহ সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

বিজ্ঞান মেলায় প্রথমস্থান অর্জন করেন আমিরাবাদ ভবানী চরণ লাহা (বিসিলাহা), দ্বিতীয় স্থান অর্জন করেনভোর বাজার বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থান অর্জন করেন বক্তারমুন্সি মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয় এবং  বিজ্ঞান  অলিম্পিয়াড প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়,  তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেন চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয়।

প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কার ও  সনদপত্র প্রদান করা হয়। এছাড়া ১২টি স্টলে মধ্যে বিচারকের বিবেচনা অনুযায়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকরী স্টলকে সম্মাননা ক্রেস্ট ও সনদ ও বাকি সকল স্টলকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।

উল্লেখ্য মেলায় সর্বমোট ২টি কলেজ, ১১টি বিদ্যালয় ও একটি  মাদ্রাসা অংশ গ্রহন করেছিলো। উপজেলা পর্যায়ে বিজয়ী প্রতিষ্ঠান সমূহ জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy