সোনাগাজীতে সপ্তাহব্যাপী মৎস্য চাষ প্রশিক্ষণের উদ্বোধন

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

সারাবাংলা

স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ- শ্লোগানকে সামনে রেখে সোনাগাজী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও জিতপুর ভাদাদিয়া

2024-01-31T20:39:59+00:00
2024-01-31T20:39:59+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
সোনাগাজীতে সপ্তাহব্যাপী মৎস্য চাষ প্রশিক্ষণের উদ্বোধন
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪, ৮:৩৯ পিএম   (ভিজিট : ৪৩৮)
X

"স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ"- শ্লোগানকে সামনে রেখে সোনাগাজী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও জিতপুর ভাদাদিয়া সমাজ কল্যাণ ইয়ুথ ফাউন্ডেশন'র সহযোগিতায় জিতপুর ভাদাদিয়ার ৩০ জন নারী-পুরুষের মাঝে ৭ দিন মেয়াদী “মৎস্য চাষ" বিষয়ক অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন ফেনী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সাইফ উদ্দিন মোহাম্মদ হাসান আলী।

বুধবার দুপুরে জিতপুর ভাদাদিয়া সমাজ কল্যাণ ইয়ুথ ফাউন্ডেশন কার্যালয়ের সামনে উদ্বোধনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এমদাদ হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক কবির আহমেদ মজুমদার ও সাইফ উদ্দিন আহমেদ, সোনাগাজী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অজয় চন্দ্র দাস, ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসাঈন, রায়হান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তুষার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিব হোসেন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষণার্থীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy