লক্ষ্মীপুরে ৩ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব শুরু

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরে ৩ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব শুরু হয়েছে। জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে কালেক্টরেট ভবন প্রাঙ্গনে এ উৎসবের আয়োজন

2024-01-31T20:50:25+00:00
2024-01-31T20:50:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লক্ষ্মীপুরে ৩ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব শুরু
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪, ৮:৫০ পিএম   (ভিজিট : ২০২)
X

লক্ষ্মীপুরে ৩ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব শুরু হয়েছে। জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে কালেক্টরেট ভবন প্রাঙ্গনে এ উৎসবের আয়োজন করা হয়।

বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে রঙিন বেলুন ও উৎসবের ফেস্টুন উড়িয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শীত মৌসুমে হরেক স্বাদের পিঠা-ফুলির আয়োজন বাঙালী লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। দেশীয় এ ঐতিহ্যকে লালন করার উদ্দেশ্যে সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আড়ম্বর পরিসরে পিঠা উৎসবের আয়োজন করা হয়। এ উৎসবে সবাইকে আসার আমন্ত্রণ জানিয়ে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন সহ এর সমৃদ্ধিতে সকলের অংশগ্রহণ কামনা করেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান।

এর আগে জেলা প্রশাসক উৎসবস্থলে আয়োজিত মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন পুলিশ সুপার তারেক বিন রশিদ, সিভিল সার্জন আহমেদ কবির, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, কৃষি বিভাগের উপপরিচালক ড. জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া পারভিন প্রমুখ।

জাতীয় পিঠা উৎসব-লক্ষ্মীপুর এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মেহের নিগার।  

এসময় বিভিন্ন স্টলে নিজ হাতে বানানো শতাধিক পিঠার সাজানো পসরার সাথে পরিচিত হয়ে এর স্বাদ গ্রহণ করেন অতিথিবৃন্দ।

এছাড়া বিভিন্ন স্থান থেকে ছুটে আসা মানুষজনও হৃদয় হরণ, মাছ পিঠা, ফুলি পিঠা, নারিকেল পিঠা ও পাটি সাপটাসহ নানান ধরণের পিঠার স্বাদ নিয়েছেন। এ আয়োজনকে ঘিরে স্থানীয়ভাবে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে।

পিঠা উৎসবে ডাল পাকন, শুকনা পিঠা, লতা পিঠা, শামুক পিঠা, সাকুর পিঠা, পদ্মার ইলিশ পিঠা, পাটি সাপটা, পান্তুয়া, জেলি কেক, বরফি, দুধ চিতল, ভাপা পিঠা, নকশি পিঠা, ঝুনঝুনি পিঠা, মুগ পাকন, ক্ষীর পাটি সাপটা, হৃদয় হরণ ও নারিকেল বেলি পিঠাসহ দুই শতাধিক পিঠা দেখা গেছে। একেকটির স্বাদ একেক রকম। একেকটি দোকানে ৫০ ধরণের পিঠা থাকলেও সবগুলোর নামও অজানা অনেকের কাছেই।

পিঠা উৎসব দেখতে আসা কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণত পৌষ মাসে পিঠা উৎসব হয়ে থাকে। তবে শীত মানেই বাড়িতে বাড়িতে পিঠা উৎসব। যদিও এখন আর গ্রাম ছাড়া শহরে পিঠা দেখা যায় না। খাওয়াতো অনেকে দূরে, অনেক পিঠার নামও এখন মনে পড়ে না। এখন শহরের মানুষের একমাত্র ভরসা রাস্তার পাশে বানানো চিতই আর ভাপা পিঠা। মফস্বল শহরেও একই অবস্থা।

সরকারী পৃষ্ঠপোষকতায় আয়োজিত পিঠা উৎসব প্রশংসনীয়। কুয়াশা ঘেরা বিকেলে পিঠা উৎসবটি আনন্দদায়ক ছিল বলে জানান স্থানীয়রা। শেষে উৎসবস্থলে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy