মাত্র এক বছরের সাজা থেকে বাঁচতে ২৭ বছর পলাতক

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠির নলছিটিতে যৌতুক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি আলমগীর হোসেনকে (৫৯) ২৭ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন

2024-01-31T20:57:19+00:00
2024-01-31T20:57:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মাত্র এক বছরের সাজা থেকে বাঁচতে ২৭ বছর পলাতক
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪, ৮:৫৭ পিএম   (ভিজিট : ২২২)
X

ঝালকাঠির নলছিটিতে যৌতুক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি আলমগীর হোসেনকে (৫৯) ২৭ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার দুপুর ১২টায় বরিশাল র‍্যাবের সিপিএসসি কোম্পানি অধিনায়ক (উপ-পরিচালক) মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। আলমগীর হোসেন নলছিটি উপজেলার রাজাবাড়িয়া এলাকার মৃত হাজী মানিক শাহ শরীফের ছেলে।

র‍্যাব জানায়, ১৯৯৬ সালে ঝালকাঠি আদালতে আলমগীরের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের একটি মামলা করা হয়। পরে ১৯৯৯ সালে আদালত তাকে দোষী সাব্যস্ত করে ১ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এরপর তিনি প্রবাসে গিয়ে ২৭ বছর পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ২৭ বছর পলাতক থাকার পর ৯ মাস আগে দেশে ফিরে আত্মগোপনে ছিলেন তিনি। পরে র‌্যাব-৮ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে নলছিটি থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বলেন, আলমগীর হোসেনকে র‌্যাব-৮ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে রাতে থানায় হস্তান্তর করেছে। বুধবার সকালে তাকে ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy