রায়পুরায় অধিকার প্রকল্পের অগ্রগতি ও সমাপনী বিষয়ক সভা

রায়পুরা প্রতিনিধি

সারাবাংলা

রায়পুরায় তিন বছর মেয়াদি অধিকার প্রকল্পের অগ্রগতি ও সমাপনী বিষয়ক সভা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পাপড়ি। বৃহস্পতিবার সকালে

2024-02-01T14:27:38+00:00
2024-02-01T14:27:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রায়পুরায় অধিকার প্রকল্পের অগ্রগতি ও সমাপনী বিষয়ক সভা
রায়পুরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪, ২:২৭ পিএম   (ভিজিট : ২৫৪)
X

রায়পুরায় তিন বছর মেয়াদি অধিকার প্রকল্পের অগ্রগতি ও সমাপনী বিষয়ক সভা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পাপড়ি। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

চাঁনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোমেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহিদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষা কর্মকর্তা গেলাম রহমান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন মোল্লা। জাকিউল আলম ভূইয়ার সঞ্চালনায় প্রকল্পের তথ্য ও অগ্রগতি নিয়ে বক্তব্য রাখেন   প্রকল্প সমন্বয়কারী মো: আলাউদ্দীন, সহকারি প্রকল্প সমন্বয়কারী মো: নাজিম উদ্দিন। সাংবাদিক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন রায়পুরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এ.কে.এম সেলিম। এছাড়াও ইউপি সদস্য, শিক্ষক এবং চাঁনপুর ইউনিয়নে প্রকল্পের অন্তর্ভুক্ত সকল প্যারা শিক্ষক এবং এডুকেশন ফেসিলিটেটর উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২০২১ সালের মার্চ  শুরু হওয়া তিন বছর মেয়াদি অধিকার প্রকল্পের মেয়াদ শেষ হবে চলতি বছরের মার্চ মাসে। 

প্রধান অতিথির বক্তব্যে রোজলিন শহিদ চৌধুরী বলেন- শিশু শিক্ষা নিয়ে দূর্গম চরে কাজ করায় পাপড়িকে ধন্যবাদ। করোনাকালীন সময় শিক্ষায় অনেক ক্ষতি হয়েছে। ঐ ঝুঁকিপূর্ণ সময়ে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্বে চাঁনপুরে শিশু শিক্ষা কার্যক্রম চালিয়ে গেছেন। প্রকল্প শেষ হলেও চলমান কাজের অগ্রগতি থামানো যাবে না। জাপানি দাতা সংস্থার সাথে কথা বলেন কাজটা চলমান রাখা যায় কিনা?

বিশেষ অতিথি হিসেবে চাঁনপুর ইউপি চেয়ারম্যান মোমেন সরকার দূর্গম চরাঞ্চলে শিশু শিক্ষা নিয়ে সুন্দরভাবে কাজ করা এবং আমূল পরিবর্তন ঘটানোয় পাপড়িকে ধন্যবাদ জানান। পাশাপাশি অধিকার প্রকল্পের মেয়াদ বাড়ানোর জন্য পাপড়িকে অনুরোধ জানান। তিনি বলেন- চাঁদপুরের কোনো প্রাইমারি স্কুলে বার্ষক ক্রীড়া অনুষ্ঠান হতো না। অধিকার প্রকল্পের সহযোগিতা ও অনুপ্রেরণায় এখন বার্ষক  ক্রীড়া ও শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়। চাঁনপুরের  ৯ টি প্রাইমারি স্কুলের কোনোটিতে ২/১ জন মাত্র সরকারি শিক্ষক আছেন। এই ঘাটতি পূরণে পাপড়ি ৯ জন প্যারা শিক্ষক ও ১১ জন গ্রাম ভিত্তিক শিক্ষক নিয়োগ দেওয়ার ফলে শিক্ষা সচেতনতা বৃদ্ধি ও ঝরে পড়া রোধ করা সম্ভব হয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy