কেন্দুয়ায় ২০ পিস ইয়াবাসহ আটক ২

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

ইয়াবা টেবলেটসহ ২ জন আসামিকে আটক করেছে কেন্দুয়া থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জানুয়ারি) গভীর রাতে

2024-02-01T14:50:20+00:00
2024-02-01T18:39:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় ২০ পিস ইয়াবাসহ আটক ২
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪, ২:৫০ পিএম  আপডেট: ০১.০২.২০২৪ ৬:৩৯ পিএম  (ভিজিট : ১৫৫)
X

ইয়াবা টেবলেটসহ ২ জন আসামিকে আটক করেছে কেন্দুয়া থানা পুলিশ। 

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জানুয়ারি) গভীর রাতে উপজেলার মোজাফরপুর ইউনিয়নের আব্দুল মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ইয়াবা সেবন অবস্থায় ২ জনকে আটক করা হয়েছে অন্য একজন পালিয়ে যায়।

আটককৃত আসামি ২জন হল- উপজেলার মোজাফরপুর ইউনিয়নে গগডা ভূইয়া পাড়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে ইমন হাদান পিপল (৩০) এবং আরেক জন হলেন পাড়াতলি গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো: খাইরুল ইসলাম (৩৮)। পলাতক আসামি হল আব্দুল হেলিম।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জানুয়ারি) গভীর রাতে উপজেলার মোজাফরপুর ইউনিয়নের আব্দুল মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ইয়াবা সেবন অবস্থায় দুই জনকে আটক  করা হয়েছে । অন্য একজন পালিয়ে যায়।

কেন্দুয়া থানার পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক পিপিএম  ২০ পিস ইয়াবা টেবলেটসহ ২ জনকে আটক ও ১ জন পালানোর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের নামে কেন্দুয়া থানায় মাদক মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে আজ বুধবার (৩১ জানুয়ারি) দুপুরের দিকে নেত্রকোনা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পালানো আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের  অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy