শ্রীমঙ্গলে সরকারি বালিকা বিদ্যালয়ে পিঠা উৎসব

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

আমাদের দেশে শীতের সাথে বাঙালির ঐতিহ্যবাহী পিঠার রয়েছে আত্বিক সম্পর্ক। পিঠা ছাড়া শীতকে যেন ভাবাই যায় না। তাই

2024-02-01T14:56:14+00:00
2024-02-01T14:56:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে সরকারি বালিকা বিদ্যালয়ে পিঠা উৎসব
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪, ২:৫৬ পিএম   (ভিজিট : ২১৮)
X

আমাদের দেশে শীতের সাথে বাঙালির ঐতিহ্যবাহী পিঠার রয়েছে আত্বিক সম্পর্ক। পিঠা ছাড়া শীতকে যেন ভাবাই যায় না। তাই হরেক রকমের এবং পৌষ-পার্বনের বাহারী পিঠা নিয়ে শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো দিনব্যাপী পিঠা উৎসব। 

বৃহস্পতিবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা উৎসবের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহির আলী, প্রাক্তন প্রধান শিক্ষক প্রভাসিনী সিনহা, উদয়ন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা দাশ প্রমুখ। 

পিঠা উৎসবে আবহমান বাংলার ঐতিহ্যবাহী নকশীপিঠা, চিতই পিঠা, পাটিসাপটা, আন্দেশা পিঠা, নারিকেল পিঠাসহ অর্ধ-শতাধিক হরেক রকমের পিঠা নিয়ে বসেছিল ৫০টি  স্টল। পিঠা উৎসবে বিদ্যালয়ের তিন শতাধিক ছাত্রী, শিক্ষক, অতিথি, অভিভাবক, সাংবাদিক ও দর্শনার্থীরা অংশ নেন। উৎসবস্থলে ছিল উপচেপড়া ভিড়। পিঠা উৎসব এক সময় পরিনত হয় মিলন মেলায়। পিঠা প্রদর্শন, পিঠা দেখা, পিঠা চেনা ও বিক্রয় হয়। চলে পিঠা খাওয়ার উৎসবও। 








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy