কমলনগরে চোরাই মোটরসাইকেলসহ আটক ২

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল’সহ দুইজনকে আটক করেছে পুলিশ।পরে মোটরসাইকেলের মালিক মো:রাকিব বুধবার রাতে বাদী

2024-02-01T16:12:45+00:00
2024-02-01T18:38:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কমলনগরে চোরাই মোটরসাইকেলসহ আটক ২
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:১২ পিএম  আপডেট: ০১.০২.২০২৪ ৬:৩৮ পিএম  (ভিজিট : ৩৩৭)
X

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল’সহ দুইজনকে আটক করেছে পুলিশ।

পরে মোটরসাইকেলের মালিক মো:রাকিব বুধবার রাতে বাদী হয়ে আটককৃতদেরকে আসামী করে কমলনগর থানায় মামলা দায়ের করেন।

বৃহষ্পতিবার ওই মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা এস আই বিপ্লব কুমার। 

গ্রেফতার দুজন হলো নোয়াখালীর করিমপুর এলাকার মো: জাহাঙ্গীর এর ছেলে মো: ফজলুল হক(২৫) ও একই জেলার শোলাকিয়া এলাকার জহিরুল হকের ছেলে মো: শাকিল (২৮)

এর আগে বুধবার বিকালে কমলনগর থানা ও নোয়াখালী সুধারাম মডেল থানার যৌথ অভিযানে নোয়াখালীর হানিফ রোড থেকে মোটরসাইকেল সহ তাদেরকে আটক করা হয়।

কমলনগর থানা উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব কুমার সিংহ জানান, একটি চক্র চোরাই মোটরসাইকেল বিক্রির করার পায়তারা করছে।এমন গোপন সংবাদের ভিত্তিতে  নোয়াখালীর সুধারাম মডেল থানার সহযোগিতায়  তাৎক্ষণিকভাবে ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করি। এসময় সুধারাম থানাধীন হানিফ রোড এলাকার একটি  ফাঁকা জায়গা থেকে চোরাই মোটরসাইকেল সহ দুই যুবককে আটক করা হয়। ওই মোটর সাইকেলটি গত ৫ জানুয়ারী কমলনগর থেকে চুরি হয়। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর  প্রক্রিয়া চলছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তওহিদুল ইসলাম জানান, চোরাই মোটরসাইকেল সহ দুই যুবককে আটক পরবর্তী তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।দু'জনকে আদালতে সোপর্দ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy