স্বরূপকাঠিতে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

স্বরূপকাঠিতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজ ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করা হয়েছে।ধর্ষিতা নিজেই ওই

2024-02-01T16:17:00+00:00
2024-02-01T16:17:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্বরূপকাঠিতে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার
স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:১৭ পিএম   (ভিজিট : ১৬৭)
X

স্বরূপকাঠিতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজ ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে বৃহস্পতিবার  থানায় মামলা দায়ের করা  হয়েছে।

ধর্ষিতা নিজেই ওই  মামলার বাদী। একমাত্র আসামি ধর্ষক জালিশ মাহমুদকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ ।  গ্রেফতারকৃত জালিশ মাহমুদ পূর্ব গুয়ারেখা গ্রামের ওয়াজেদ আলী শেখ এর পুত্র। জানাগেছে জালিশ মাহমুদ দীর্ঘদিন যাবত  প্রতিবেশী ওই কলেজ ছাত্রীর সাথে প্রেমের অভিনয় করে আসছিল। 

গত বুধবার (৩১ জানুয়ারি )দুপুরে ওই ছাত্রীকে  বিয়ের প্রলোভন দেখিয়ে জালিশ মাহমুদ  তার বাড়িতে ডেকে নিয়ে একটি পরিত্যক্ত ঘরের মধ্যে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে ধর্ষক জালিশ ধর্ষিতাকে তাড়িয়ে  দেয়ার চেষ্টা করলে এলাকায় উত্তেজনা দেখা দেয়।  পরে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষক ও  ওই ছাত্রীকে থানায় নিয়ে আসেন। এ বিষয় নেছারাবাদ স্বরূপকাঠি থানার ওসি তদন্ত এইচ এম শাহিন জানান, আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং ধর্ষিতার ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন দপ্তরে পাঠানো হয়েছে। 









Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy