রাজশাহীতে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক সংবাদ সম্মেলন

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

নারীর অগ্রযাত্রা সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে জয়িতাদের অগ্রসর হওয়ার পথ সুগম করা ফলশ্রুতিতে জেন্ডার সমতাভিত্তিক সমাজ বিনির্মাণের মাধ্যমে

2024-02-01T16:24:58+00:00
2024-02-01T16:24:58+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
রাজশাহীতে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক সংবাদ সম্মেলন
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:২৪ পিএম   (ভিজিট : ১৭৬)
X

নারীর অগ্রযাত্রা সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে জয়িতাদের অগ্রসর হওয়ার পথ সুগম করা ফলশ্রুতিতে জেন্ডার সমতাভিত্তিক সমাজ বিনির্মাণের মাধ্যমে দেশের সুষম উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে প্রতিবারের মতো এবারও জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় রাজশাহী বিভাগীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ ১০ জন জয়িতাকে সম্মাননা দেওয়া হবে।  

বৃহস্পতিবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক সংবাদ সম্মেলনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার  জসিম উদ্দিন হায়দার এ কথা বলেন।  

পাঁচটি ক্যাটাগরিতে বিভাগের আট জেলা থেকে প্রাথমিকভাবে নির্বাচিত দশজন জয়িতার  মধ্য থেকে বিভাগীয় পর্যায়ে বিচারকমন্ডলী কর্তৃক চূড়ান্ত পর্যায়ে পাঁচজনকে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচন করা হবে।

আগামী রোববার (৩ ফেব্রুয়ারি) রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জয়িতা সম্মাননা দেওয়া হবে। এছাড়াও মোট ৪০ জনের মধ্যে ৩৫ জন জয়িতাকে ক্রেস্ট প্রদান সহ ৫০০০ হাজার  টাকা প্রদান করা হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy