ঘাটাইলে পাহাড়ের লাল মাটি কাটার মহোৎসব

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাংগাইলের ঘাটাইল উপজেলায় রাতের আধারে এক যোগে চলছে লাল মাটি কাটার মহোৎসব। ফলে ধ্বংস হয়ে যাচ্ছে বন জীব

2024-02-01T18:09:10+00:00
2024-02-01T18:09:10+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে পাহাড়ের লাল মাটি কাটার মহোৎসব
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:০৯ পিএম   (ভিজিট : ২৯১)
X

টাংগাইলের ঘাটাইল উপজেলায় রাতের আধারে এক যোগে চলছে লাল মাটি কাটার মহোৎসব। ফলে ধ্বংস হয়ে যাচ্ছে বন জীব বৈচিত্র মাটি খেকোরা মেতে উঠেছে লাল মাটি কাটার মহোৎসবে। 

সরেজমিনে জানা যায়, ঘাটাইল উপজেলায় পুর্বে পাহাড়ি এলাকায় নির্বিচারে চলছে পাহাড়ের লাল মাটি কাটা। প্রশাসনের নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রভাবশালীদের ছত্র ছায়ায় কিছু অসাধু মাটি ব্যবসায়ীরা ভেকু দিয়ে রাতে আধারে ২৫ থেকে ২৭টি পয়েন্টে অবৈধ ভাবে লাল মাটি কাটার মহাৎসব। সংগ্রামপুর, ধলাপাড়া, দেওপাড়া, সাগরদিঘী, সন্ধানপুর, লক্ষিন্দর, রসুলপুর ইউনিয়নে প্রায় ১০-১৫ ফুট গর্ত করে মাটি কেটে নিয়ে যাচ্ছে, ট্রাক দিয়ে মাটি নেওয়ার সময় গ্রামীন জন পথ এবং পাকা রাস্তা ভেঙ্গে যাচ্ছে, রাস্তার ধুলায় পাশে থাকা ফসলের মধ্যে প্রলেপ পড়ে যায়, শুধু তাই নয় ধুলা ঢুকে যাচ্ছে দোকান পাঠ বসত বাড়ির ঘরের ভেতর।

লাল মাটি কাটার বিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জমির উদ্দিন  জানান, পাহাড়ের লাল মাটি কাটার জন্য আমরা ইতি মধ্যে কয়েক জনের বিরুদ্ধে মামলা করেছি। মাটি কেটে যারা পরিবেশ নষ্ট করে তথ্য সাপেক্ষ তাদের বিরুদ্ধে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসান জানান, লাল মাটি যাতে কাটতে না পারে এর জন্য বড় আকারে অভিযান শুরু করব। এর মধ্যে অনেক জনকেই জরিমানা করেছি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy