কুন্দারহাটে মাদকবিরোধী অভিযানে ফেনসিডিলসহ গ্রেফতার ১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ বোতল ফেন্সিডিলসহ ১ যুবক গ্রেপ্তার হয়েছে।কুন্দারহাট হাইওয়ে থানা

2024-02-02T13:44:26+00:00
2024-02-02T13:44:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুন্দারহাটে মাদকবিরোধী অভিযানে ফেনসিডিলসহ গ্রেফতার ১
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪, ১:৪৪ পিএম   (ভিজিট : ৪৬১)
X

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ বোতল ফেন্সিডিলসহ ১ যুবক গ্রেপ্তার হয়েছে। 

কুন্দারহাট হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) গোপন তথ্যের ভিত্তিতে মধ্যরাতে বাংলাদেশ হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্বাস আলীর নেতৃৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্স বগুড়া জেলার সদর উপজেলাধীন  গোকুল এলাকায় বগুড়া-রংপুর  মহাসড়কে রংপুর থেকে আসা ঢাকা গামী শাহ মুকাম পরিবহন বাস যাহার রেজিস্ট্রেশন নং (ঢাকা মেট্রো ব-১৩-০৭২২) তল্লাশি চালিয়ে বাসের যাত্রী আশরাফুল ইসলাম (৩৬) হেফাজতে রাখা ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার ও তাকে গ্রেপ্তার করে ফেন্সিডিলসহ কুন্দারহাট হাইওয়ে থানায় নিয়ে আসা হয়। 

গ্রেপ্তারকৃত আশরাফুল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ  উপজেলার এনায়েতপুর কান্দিয়া গ্রামের মৃত সাহেব আলীর ছেলে। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্বাস আলী জানান, মাদকবিরোধী অভিযানে ৩০ বোতল ফেন্সিডিলসহ আশরাফুল ইসলাম নামে ১ যুবককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। তিনি আরো জানান, আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy