সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় ডিউটি করতে আসার পথে বাসের ধাক্কায় হাসান নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই)

2024-02-02T15:51:57+00:00
2024-02-02T15:51:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:৫১ পিএম   (ভিজিট : ২৩৩)
X

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় ডিউটি করতে আসার পথে বাসের ধাক্কায় হাসান নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন উপপরিদর্শক (এসআই) আমির হামজা।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে টঙ্গী পূর্ব থানার মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টঙ্গী পূর্ব থানা পুলিশের অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মানিকগঞ্জ জেলার কন্ট্রোল রুমে কর্মরত এসআই আমির হামজা ও মানিকগঞ্জ জেলার কোর্টে কর্মরত এএসআই হাসান মোটরসাইকেলযোগে ইজতেমায় ডিউটিতে আসছিলেন। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী পূর্ব থানাধীন মিলগেট এলাকায় পৌঁছালে পেছন থেকে বলাকা পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ফেলে দিলে আমির হামজা ও এএসআই হাসান গুরুতর আহত হন।

পরে পুলিশ আহতদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়। পরে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এএসআই হাসান মৃত্যুবরণ করেন। বর্তমানে ওই হাসপাতালে এসআই আমির হামজার চিকিৎসা চলছে। ঘটনার পরপরই ঘাতক বাসটি পালিয়ে যায়।

টঙ্গী পূর্ব থানা পুলিশের অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, আহত আমির হামজার চিকিৎসা চলছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy