কুয়েটে ন্যাশনাল মেকাট্রনিক্স ফেস্ট ক্যালিব্রেশন ১.০ শুরু

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে দুইদিন ব্যাপী ন্যাশনাল মেকাট্রনিক্স ফেস্ট “ক্যালিব্রেশন ১.০”

2024-02-02T18:37:39+00:00
2024-02-02T18:37:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুয়েটে ন্যাশনাল মেকাট্রনিক্স ফেস্ট ক্যালিব্রেশন ১.০ শুরু
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৩৭ পিএম   (ভিজিট : ২১০)
X

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে দুইদিন ব্যাপী ন্যাশনাল মেকাট্রনিক্স ফেস্ট “ক্যালিব্রেশন ১.০” শুরু হয়েছে। 

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে “ক্যালিব্রেশন ১.০” এর শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম, বিএইউএসটি, খুলনার ভাইস-চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ুন কবির ভূইয়া এবং সিনকোস এর ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সরোয়ার। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফেস্টের আহ্বায়ক ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ হেলাল-আন-নাহিয়ান।

মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে “ক্যালিব্রেশন ১.০” বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্টে  সাজানো হয়েছে। দেশের ১৭টি বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী এ ফেস্টে অংশগ্রহণ করছেন। 

মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে শিক্ষার্থীদের উদ্ভাবনীমূলক চিন্তাধারা ও কাজের বেশি বেশি সুযোগ করে দেয়া এই ফেস্টের প্রধান উদ্দেশ্য। প্রতিযোগিতামূলক ইভেন্টগুলো রোবটিক্স এন্ড আইটি অলিম্পিয়াড, প্রোজেক্ট শোকেসিং, ক্যাড কনটেস্ট, রুবিকস্্ কিউবস, পোস্টার প্রেজেন্টেশন, শসার বুট শোডাউন, এলএফআর কনটেস্ট, আরসি স্পীড ব্যাটেলসহ বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। 

শনিবার সন্ধ্যা ৬টায় পুরস্কার বিতরণীর মাধ্যমে “ক্যালিব্রেশন ১.০” শেষ হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy