কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৩

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীর আনালিয়াবাড়ী এলাকায় ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৩ জন নিহত হয়েছে।শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে

2024-02-03T11:42:02+00:00
2024-02-03T11:42:02+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৩
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৪২ এএম   (ভিজিট : ১৮৬)
X

টাঙ্গাইলের কালিহাতীর আনালিয়াবাড়ী এলাকায় ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৩ জন নিহত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তারা নিহত হন।

নিহতরা হলেন, নাটোরের বড়াইগ্রামের আলাউদ্দিনের ছেলে রতন ও তার ৬ বছরের ছেলে সানি এবং রাজশাহীর বেলপুকুর এলাকার আলম মন্ডলের শরীফ।

পুলিশ ও স্থানীয়রা বলছেন, উত্তবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস কালিহাতীর আনালিয়াবড়ি এলাকায় এসে বিকল হয়। পরে যাত্রীরা গাড়ি থেকে নেমে রেল লাইন ধরে হাঁটাহাঁটি করার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তারা মারা যান। পরে বাসটি দ্রুত চলে যায়।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের স্বজনরা আসার পর আইনগত প্রক্রিয়া শেষে  মরদেহ হস্তান্তর করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy