আলোকিত মানুষ তৈরিতে শিক্ষার বিকল্প নেই: ভূমিমন্ত্রী

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষা বিস্তার করে। শিক্ষা ব্যতিত কোন জাতি উন্নতি করতে পারেনা। উন্নত দেশ

2024-02-03T12:01:04+00:00
2024-02-03T12:01:04+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
আলোকিত মানুষ তৈরিতে শিক্ষার বিকল্প নেই: ভূমিমন্ত্রী
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:০১ পিএম   (ভিজিট : ১৪৯)
X

ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষা বিস্তার করে। শিক্ষা ব্যতিত কোন জাতি উন্নতি করতে পারেনা। উন্নত দেশ শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। বাংলাদেশ শিক্ষা ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। আলোকিত মানুষ তৈরিতে শিক্ষার বিকল্প নেই। 

 তিনি (শুক্রবার) সন্ধ্যায় খুলনার ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

মন্ত্রী বলেন, সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে নিবিড় সম্পর্ক রাখতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম দেশকে নেতৃত্ব দিয়ে উন্নত দেশের সারিতে দাঁড় করাবে। মাদক ও সন্ত্রাস থেকে শিক্ষার্থীদের দূরে থাকতে হবে। পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের সুস্থ সংস্কৃতি চর্চা করতে হবে। সুস্থ থাকার জন্য পড়াশুনার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন রয়েছে। তিনি বলেন, সন্তানরা কোথায় যায়, কি করে, তা অভিভাবকদের খোঁজ নিতে হবে। সন্ত্রাসী কাজ করলে ও মাদকের সাথে সম্পৃক্ত থাকলে তাদের কোন ছাড় দেওয়া হবে না। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মীর আলিফ রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান, আইয়ান জুট মিলের পরিচালক মোহাম্মদ জহির উদ্দিন ভূঁইয়া রাজীব, ফুলতলার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজের গভার্নিং বডির সদস্য মোল্লা হেদায়েত হোসেন লিটু, প্রফুল্ল কুমার চক্রবর্ত্তী প্রমুখ। এতে সভাপতিত্ব করেন ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজের গভার্নিং বডির সভাপতি হাজী হাসান ইমামুল হক ভূঁইয়া। স্বাগত বক্তৃতা করেন রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্ত্তী।

অনুষ্ঠানে মন্ত্রী কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

রাতে তিনি ডুমুরিয়ার লতা গুটুদিয়া নামযজ্ঞ অনুষ্ঠানে যোগদান করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy