মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় কারখানা ম‌্যা‌নেজা‌রের মৃত‌্যু, আটক ২

পি‌রোজপুর প্রতি‌নি‌ধি

সারাবাংলা

পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বি‌রো‌ধের জের ধরে উজ্জল অধিকারি (২০) নামে এককারখানা ম‌্যা‌নেজারে মৃত‌্যু হয়েছেন।শুক্রবার দিনগত রাতে ঢাকায়

2024-02-03T15:40:23+00:00
2024-02-03T15:40:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় কারখানা ম‌্যা‌নেজা‌রের মৃত‌্যু, আটক ২
পি‌রোজপুর প্রতি‌নি‌ধি
প্রকাশ: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:৪০ পিএম   (ভিজিট : ২৭৭)
X

 পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বি‌রো‌ধের জের ধরে উজ্জল অধিকারি (২০) নামে এক 
কারখানা ম‌্যা‌নেজারে মৃত‌্যু হয়েছেন। 

শুক্রবার দিনগত রাতে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত উজ্জল অ‌ধিকারী মঠবাড়িয়া উপজেলার বেতমোর রাজপাড়া গ্রামের কৃষক সুধীর অধিকারির ছেলে। সে সরিষার তৈল কারখানায় ম‌্যা‌নেজার হি‌সে‌বে কর্মরত ছি‌লেন। এ ঘটনায় জড়িত সন্দেহে প্রতি‌বে‌শি ননী গোপাল অধিকারি ও তার ছেলে নিরব অধিকারিকে পুলিশ আটক করেছে। 

থানা ও স্থানীয়দের সূত্রে জানাগেছে, উপজেলার বেতমোর রাজপাড়া কৃষক সুধীর অধিকারির সাথে প্রতিবেশী ননী গোপাল অধিকারির জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধ‌রে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে গত বৃহস্পতিবার সকালে প্রতিপক্ষ ননী গোপাল ও তার দলবল সুধীর অধিকারিকে মারধর করে। 

ঘটনার পর দুপুরের দিকে তার দুই ছেলে উজ্জল ও সজল মিলে কাজ শেষে বাড়ি ফি‌রে বাবার ওপর হামলার কারন জান‌তে চাই‌লে প্রতি‌বে‌শি ননী গোপাল ও তার দলবল দ্বিতীয়দফায় লাঠিসোঠা নিয়ে উজ্জল ও তার ভাই সজলের ওপর হামলা চালায়। প‌রে স্থানীয়রা গুরুতর আহত দুই ভাইকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ক‌রে। উজ্জলের অবস্থার অবন‌তি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় শুক্রবার দিনগত রাতে তার মৃত্যু হয়। 

মঠবাড়িয়া থানার অফিসার ইনহচার্জ মো. শফিকুল ইসলাম ঘটনার সত‌্যতা নিশ্চিত করে ব‌লেন, এ ঘটনায় জড়িত দুজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। নিহত উজ্জলের লাশের ময়না তদন্ত ঢাকা মেডিকেলে সম্পন্ন হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ হতে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।









Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy