ময়মনসিংহে অটোরিকশা-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহের ভালুকা উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার সাথে মুরগিবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গার্মেন্টস কর্মী দুই বোন নিহত হয়েছেন।

2024-02-03T15:48:29+00:00
2024-02-03T15:48:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে অটোরিকশা-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ২
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:৪৮ পিএম   (ভিজিট : ১৮৮)
X

ময়মনসিংহের ভালুকা উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার সাথে মুরগিবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গার্মেন্টস কর্মী দুই বোন নিহত হয়েছেন। এ ঘটনা নিহতের আরেক বোনসহ অটোরিকশার ৩ যাত্রী  গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন, ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় গ্রামের মইজুদ্দিনের স্ত্রী আসমা আক্তার (৩৫) ও মোশাররফ হোসেনের স্ত্রী শিরিনা আক্তার (২৬)। নিহত দুই নারী সম্পর্কে সহোদর দুই বোন।

শনিবার ভোর পৌনে ৬ টার দিকে উপজেলার উথুরা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ বলেন, হাতিবেড় থেকে ভরাডোবা বাজারের দিকে যাচ্ছিল অটোরিকশাটি। পথে উথুরা বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা মুরগিবাহী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই আসমা ও শিরিন আক্তার মারা যান। এসময় তাদের আরেক বোনসহ তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। পিকআপ ভ্যানের চালক পালিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy