রূপগঞ্জে অগ্নিকান্ড, বসত ঘর পুড়ে ছাই

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

রূপগঞ্জে আগ্নিকান্ডের ঘটনায় বসত ঘর পুড়ে গিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায়

2024-02-03T15:52:15+00:00
2024-02-03T15:52:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রূপগঞ্জে অগ্নিকান্ড, বসত ঘর পুড়ে ছাই
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:৫২ পিএম   (ভিজিট : ২২০)
X

রূপগঞ্জে আগ্নিকান্ডের ঘটনায় বসত ঘর পুড়ে গিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ দুর্ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটে নি। শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আতলাশপুর কুড়িআইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্থরা জানান, সকালে এলাকার সোলেমানের ঘরে হঠাৎ করে আগুন লাগে। এসময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। ওই আগুন পাশের ওসমান মিয়া, রবিউল্যাহ, আনেছা বেগম, সুমন মিয়া, এবাদুল্যাহ, তাজিরুন বেগম, শাহালম, নজরুল ইসলাম, আনিস ও আরিফের বাড়িতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। স্থানীয়দের দাবি, এ দুর্ঘটনায় ১১ টি ঘর ঘর পুড়ে গেছে।

কাঞ্চন নদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ডিউটি অফিসার মঞ্জুর রাশেদ বলেন, আতলাশপুর বাজার হতে অনেকটা ভিতরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আমরা ১০ টা ২২ মিনিটে এ দুর্ঘটনার সংবাদ পাই। ১০ টা ৫৭ মিনিটে আগুন নির্বাপণ করা হয়। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারপরও সঠিক কারণ জানার জন্য তদন্ত চলছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy