জাতির পিতার সমাধিতে কোস্টগার্ডের নবনিযুক্ত মহাপরিচালকের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত মহাপরিচালক বাংলাদেশ কোস্ট গার্ড।শনিবার (০৩ ফেব্রুয়ারি ২০২৪) সকলে কোস্ট

2024-02-03T17:21:29+00:00
2024-02-03T18:09:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জাতির পিতার সমাধিতে কোস্টগার্ডের নবনিযুক্ত মহাপরিচালকের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:২১ পিএম  আপডেট: ০৩.০২.২০২৪ ৬:০৯ পিএম  (ভিজিট : ১৯৯)
X

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত মহাপরিচালক বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (০৩ ফেব্রুয়ারি ২০২৪) সকলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার ০৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ সকাল ১০৩০ ঘটিকায় নবনিযুক্ত মহাপরিচালক বাংলাদেশ কোস্ট গার্ড রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী, ওএসপি, এনপিপি, এনডিসি, পিএসসি (Rear Admiral Mir Ershad Ali, OSP, NPP, ndc, psc)  গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় কোস্ট গার্ডের একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। অতঃপর সূরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা ও ৭৫ এর ১৫ই আগস্টের সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করা হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। পরবর্তীতে, মহাপরিচালক মহোদয় বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

তিনি আরও বলেন, মহাপরিচালক মহোদয়ের শ্রদ্ধা নিবেদনের সময় কোস্ট গার্ড সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ, জোনাল কমান্ডার পশ্চিম জোন ও অন্যান্য কর্মকর্তাগণসহ বিভিন্ন স্তরের কোস্ট গার্ড সদস্যগণ উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy