লোহাগড়ায় কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর অম্বিকাচরণ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও কবি মোসাঃ হেনা পারভীনের “মায়াবী মরীচিকা” কাব্যগ্রন্থের মোড়ক

2024-02-03T19:22:46+00:00
2024-02-03T19:22:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লোহাগড়ায় কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:২২ পিএম   (ভিজিট : ২৭২)
X

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর অম্বিকাচরণ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও কবি মোসাঃ হেনা পারভীনের “মায়াবী মরীচিকা” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। 

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় উপজেলার ঐতিহ্যবাহী রামনারায়ণ পাবলিক লাইব্রেরীর হলরুমে এ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। 

কাশিপুর অম্বিকাচরণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস। 

এসময় আরোও বক্তব্য রাখেন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া, নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেন মোল্যা, লক্ষীপাশা পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম রেজাউল ইসলাম প্রমুখ। 

পরে “মায়াবী মরীচিকা” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। এসময় কবি প্রবক্তা সাধু, দুখু হুমায়ুন,কবি কামনা ইসলামসহ শিক্ষক, কবি সাহিত্যিক, সাংবাদিক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy