ইজতেমায় যৌতুকবিহীন ৭২ বিয়ে
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:২৪ পিএম (ভিজিট : ২২৭)

X
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ শনিবার বাদ আসর বয়ানের পর যৌতুকবিহীন ৭২টি বিয়ে অনুষ্ঠিত হয়েছে।
মূল বয়ান মঞ্চে বিয়ে পড়ান ভারতের তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি মাওলানা জুহাইরুল হাছান। পারস্পরিক সম্মতিতে বরেরা মূল বয়ান মঞ্চের সামনে উপস্থিত হন আর কনেরা নিজেদের গৃহে অবস্থান করেন।
বিয়ে শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে খুরমা খেজুর বিতরণ ও দোয়া করা হয়।
বিষয়টি ইজতেমা মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান নিশ্চিত করেছেন।