অবৈধ সংযোগ বিচ্ছিন্নে গাজীপুর তিতাস গ্যাসের তৎপরতা বেড়েছে

বাসন (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুর তিতাস গ্যাস কর্তৃপক্ষের কর্মযজ্ঞ আগের চেয়ে বেগবান হয়েছে। প্রতি মাসে প্রায় ২০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে সক্ষম

2024-02-03T20:40:21+00:00
2024-02-03T20:40:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অবৈধ সংযোগ বিচ্ছিন্নে গাজীপুর তিতাস গ্যাসের তৎপরতা বেড়েছে
বাসন (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৪০ পিএম   (ভিজিট : ১৯১)
X

গাজীপুর তিতাস গ্যাস কর্তৃপক্ষের কর্মযজ্ঞ আগের চেয়ে বেগবান হয়েছে। প্রতি মাসে প্রায় ২০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে সক্ষম হচ্ছে তিতাস কর্তৃপক্ষ। গাজীপুর মহানগর এলাকায় প্রতি মাসে ব্যাপক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। এছাড়াও জেলার প্রত্যেকটি উপজেলায় প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছেন বলে সাংবাদিকদের জানান ব্যবস্থাপক। অভিযানের পাশাপাশি চলমান রয়েছে বকেয়া বিল উত্তোলন। বকেয়া বিল প্রদানে স্থানীয়ভাবে কিছু বাধা প্রদান হলেও বিল উত্তোলনে স্বাভাবিক করতে পেরেছেন তিতাস কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিটি মহল্লায় অবৈধ গ্যাস সংযোগ এড়াতে কঠোর নজরদার দারি করছেন কর্মকর্তারা। 

এ কর্মযজ্ঞে সচেতন নাগরিকরা বলেন, গ্যাস রাষ্ট্রীয় সম্পদ। যারা রাষ্ট্রকে ভালবাসে তারা কখনোই অবৈধ গ্যাস সংযোগ করতে পারে না। রাষ্ট্রের অকল্যাণ কামনা করা সচেতন নাগরিক হিসেবে কখনোই কাম্য নয়। অবৈধ গ্যাস সংযোগ এড়াতে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি নাগরিকদের সচেতনতা কামনা করি। 

এ বিষয়ে এক নগর বিশ্লেষক বলেন, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে রাষ্ট্রীয় অন্যান্য সংস্থার মত তিতাস কর্তৃপক্ষ ব্যাপক ভূমিকা পালন করেছেন। স্মার্ট বাংলাদেশ গড়তে, অবৈধ গ্যাস সংযোগ এড়াতে ও বিচ্ছিন্ন করতে অপরিহার্য। শুধু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন নয়, অল্প চলার অনুমোদন থাকা সত্ত্বেও যারা একাধিক চলা ব্যবহার করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জরুরী। তবে আগের চাইতে বর্তমানে গাজীপুর তিতাস গ্যাসের কর্মযজ্ঞ প্রশংসনীয়। প্রয়োজনে তিতাস কর্মকর্তাদের টহল টিমকে আরো শক্তিশালী করার পরামর্শ দেন নগর বিশ্লেষক। 

ব্যবস্থাপক বলেন, প্রতিমাসে প্রায় ২০০ উপরে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। তার পাশাপাশি অল্প চুলার অনুমোদন নিয়ে যারা একাধিক চুলা ব্যবহার করছেন তাদের বিরুদ্ধ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এবং প্রতিটা মহল্লায় কঠোর নজরদারি করা হচ্ছে। গ্যাস অবৈধ সংযোগ করা থেকে বিরত বিরত রাখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী গাজীপুর তিতাস কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণে সর্বদা প্রস্তুত। 

উপ-ব্যবস্থাপক খন্দকার ফয়সাল বলেন, নগরের গাছা ও বাসন এলাকায় প্রতিনিয়ত মোবাইল কোর্ট  পরিচালনা করা হচ্ছে।গাজীপুর জেলা প্রশাসন আমাদেরকে ব্যাপক সহযোগিতা করছে। ব্যবস্থাপক প্রকৌশলী মামুন স্যার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও রোধ করতে আমরা বদ্ধপরিকর।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy