ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতির পিঠা উৎসব

সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা) :

সারাবাংলা

শীতকাল মানেই কনকনে হিমেল হাওয়া আর কুয়াশার চাদর ভেদ করে পিঠাপুলির উৎসবে মেতে ওঠা। বাহারি নাম ও নানা

2024-02-03T20:54:08+00:00
2024-02-03T20:54:08+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতির পিঠা উৎসব
স্বাদ নিতে পিঠাপ্রেমীদের ভিড়
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা) :
প্রকাশ: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৫৪ পিএম   (ভিজিট : ২০৭)
X

শীতকাল মানেই কনকনে হিমেল হাওয়া আর কুয়াশার চাদর ভেদ করে পিঠাপুলির উৎসবে মেতে ওঠা। বাহারি নাম ও নানা স্বাদের ঐতিহ্যবাহী পিঠা নিয়ে শুক্রবার (২রা ফেব্রুয়ারি) ঢাকার কেরানীগঞ্জে আগানগর আমবাগিচা মহিলা ডিগ্রি কলেজ মাঠে হয়েছে পিঠা উৎসব। সামাজিক সংগঠন ‘ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতি’র উদ্যোগে উৎসবে ছিলো মুখরোচক নানান পিঠা। উৎসবে ভীড় করেন নতুন প্রজন্মসহ সব বয়সী মানুষ। 

গ্রামের এই ঐতিহ্যের সঙ্গে, শহরের মানুষের মেলবন্ধন করিয়ে দিতে ও পিঠা উৎসবের পুরনো সংস্কৃতিকে ধরে রাখতে এবং তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতির আয়োজনে পিঠা উৎসবের আয়োজন করা হয়।

ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতির সভাপতি সাহিদুল হক সাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। এই উৎসবের মাধ্যমে শীতকালীন গ্রামীণ আবহের সঙ্গে, শহরে থাকা মানুষের পরিচয় করিয়ে দিতে চান বলে জানান, ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতির সভাপতি সাহিদুল হক।
এসময় সাজিয়ে রাখা নানা রং ও পদের পিঠার পসরা দেখে, শীতকালে গ্রামের পিঠার স্মৃতিচারণ করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন, কেরানীগঞ্জ দক্ষিণ থানার আওয়ামী যুবলীগের সভাপতি মাহমুদ আলম, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটু ও ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতির অন্যতম উপদেষ্টা ডা. হাবিবুর রহমান।

দর্শনার্থীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে আনন্দ উপভোগ করেছেন। অনুষ্ঠানে পরিবেশিত হয়েছে লোক নৃত্য, লোক সঙ্গীতানুষ্ঠান, একক ও সমবেত নৃত্য, কবিতা আবৃত্তি, লালনগীতি, একক সংগীত ও দলীয় সংগীত ইত্যাদি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy