সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার হবে, হতাশার কিছু নেই: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার হবে, হতাশ হবার কিছু নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।রোববার (৪ ফেব্রুয়ারি)

2024-02-04T13:22:06+00:00
2024-02-04T13:22:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার হবে, হতাশার কিছু নেই: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১:২২ পিএম   (ভিজিট : ২০৪)
X

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার হবে, হতাশ হবার কিছু নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। 

রোববার (৪ ফেব্রুয়ারি) সহকারী জজ ও সমপর্যায়ের বিচারবিভাগীয় কর্মকর্তাদের বুনিয়াদি ও প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠানের উদ্বোধনী শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রাজধানীর বিচার, প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত সহকারী জজ/সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের ৪৯তম বুনিয়াদি ও প্রশিক্ষণ কোর্স ৩ ফেব্রুয়ারি থেকে ১ জুন পর্যন্ত চলবে।

প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বিচার, প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক ও আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নাজমুন আরা সুলতানা সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারোয়ারও।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy