কালিয়ায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের কালিয়ায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারলো অস্ত্রের আঘাতে ইসরাফিল মোল্যা (৫০) নামে একজন নিহত হয়েছেন।

2024-02-04T14:46:06+00:00
2024-02-04T14:46:06+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কালিয়ায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪, ২:৪৬ পিএম   (ভিজিট : ২৭৬)
X

নড়াইলের কালিয়ায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারলো অস্ত্রের আঘাতে ইসরাফিল মোল্যা (৫০) নামে একজন নিহত হয়েছেন। রোববার (৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাচুড়ী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত ইসরাফিল মোল্যা ওই গ্রামের মৃত হক মিয়ার ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষ্ণপুর গ্রামের মালেক মোল্লার ছেলে নফু মোল্লার সাথে একই গ্রামের আনোয়ার ফকিরের ছেলে প্রিন্সের চাচুড়ী বিলের একটি মাছের ঘের নিয়ে বিরোধ চলে আসছিলো। গত একবছর ধরে এবিষয়ে একাধিক হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ নিয়ে কমপক্ষে উভয় পক্ষের ৪ টি মামলা চলমান।

সর্বশেষ শনিবার বিকাল থেকে ওই মাছের ঘের দখল কে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। আজ সকালে প্রিন্সের পক্ষের লোকেরা ওই ঘেরে গেলে নফু মোল্লার লোকজন বাধা দিলে সংঘর্ষ হয়। এসময় নফু মোল্লার সমর্থক ইসরাফিল মোল্যা মারাত্মক আহত হয়। পরে পরিবার ও স্থানীয়রা ইসরাফিলকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পরে তিনি মারা যান। 

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে রয়েছে। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নড়াইর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুজল বকসি বলেন, ইসরাফিল মোল্যা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপের দাগ আছে। আমরা পোস্টমডম করতে মর্গে পাঠিয়েছি তদন্তের জন্য।#






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy