সৈয়দপুর রেলস্টেশন থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর সৈয়দপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মের ওপর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৬৫ বছর

2024-02-04T15:01:06+00:00
2024-02-04T15:01:06+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
সৈয়দপুর রেলস্টেশন থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:০১ পিএম   (ভিজিট : ২৪১)
X

নীলফামারীর সৈয়দপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মের ওপর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৬৫ বছর । 

আজ রোববার সকাল সাড়ে ৯ টার দিকে  মরদেহটি উদ্ধার করা হয়। তার পরনে শুধু লুঙ্গি ও গায়ে কম্বল জড়ানো ছিল। 

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে স্টেশনের প্ল্যাটফর্মের ওপর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি ভবঘুরে প্রকৃতির এবং অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির ঠিকানা জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

ময়নাতদন্তের জন্য মরদেহটি নীলফামারীর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy