ডিমলায় সেলাই মেশিন বিতরণ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডিমলায় খগা খড়িবাড়ী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সেলাই মেশিন প্রকল্পের আওতায় সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৪

2024-02-04T15:08:04+00:00
2024-02-04T18:06:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডিমলায় সেলাই মেশিন বিতরণ
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:০৮ পিএম  আপডেট: ০৪.০২.২০২৪ ৬:০৬ পিএম  (ভিজিট : ৩৫৭)
X

নীলফামারীর ডিমলায় খগা খড়িবাড়ী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সেলাই মেশিন প্রকল্পের আওতায় সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ ফেব্রুয়ারি) সকালে খগা খড়িবাড়ী সমাজ কল্যাণ সংস্থার হলরুমে খগা খড়িবাড়ী সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে সেলাই মেশিন প্রকল্পের আওতায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২ লক্ষ ৭৫ হাজার টাকা  ব্যয়ে ১৮ জনের মাঝে ১টি করে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে মো: আফিজার রহমানের সভাপতিত্বে ও মো: আব্দুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আখতার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খগা খড়িবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: রবিউল ইসলাম (লিথন), খগা খড়িবাড়ী ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সভাপতি হামিদুল ইসলাম, সাধারন সম্পাদক আরিফুর রহমান আরিফ, ইউনিয়ন সমাজকর্মী নুরিদা বানু, রিমভি আক্তার, ইউ.পি সদস্য নুরল ইসলাম, খগা খড়িবাড়ী সমাজ কল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ সফিয়ার রহমান, নিয়াজো কমিটির সম্পাদক মশিয়ার রহমান সহ খগা খড়িবাড়ী সমাজ কল্যাণ সংস্থার প্রতিটি দলের প্রতিনিধিগণ ও সদস্যগণ।  






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy