জমি সংক্রান্ত বিরোধের জেরে ৩ জনকে কুপিয়ে জখম

লালপুর (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের লালপুরে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের আঘাতে নারীসহ তিনজনকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে।আজ রবিবার দুপুরে উপজেলার মন্ডলপাড়া

2024-02-04T19:13:02+00:00
2024-02-04T19:13:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জমি সংক্রান্ত বিরোধের জেরে ৩ জনকে কুপিয়ে জখম
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:১৩ পিএম   (ভিজিট : ৩৬৯)
X

নাটোরের লালপুরে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের আঘাতে নারীসহ তিনজনকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে।

আজ রবিবার দুপুরে উপজেলার মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, পৌরসভার বৈদ‍্যনার্থপুর ( মন্ডলপাড়া) গ্রামের ফজলু মন্ডলের ছেলে মমিনুল ইসলাম মন্টু (৩৫) ও ফিরোজ হোসেন (৩০), সুমনের স্ত্রী মলি খাতুন (২৫)। 

স্থানীয়রা জানান, আহতদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে একই এলাকার মিন্টু ও কিতাবের বিরোধ চলে আসছিল। এর জের ধরে দুপুরে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পযার্যে তিনজনকে কুপিয়ে জখম করে তারা। পরে স্থানীয়রা তাদের উদ্বার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত লালপুর থানার ওসি নাসিম আহমেদ জানান, এখন পর্যন্ত উভয় পক্ষের কেউই অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy