সিংড়ায় সংঘবদ্ধ মোবাইল চোরের মূলহোতাসহ গ্রেফতার ৫

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের সিংড়া থানায় সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের মূলহোতা মোঃ সম্রাট খাঁ (২৪) সহ ০৫ জন আসামীকে গ্রেফতার করেছে

2024-02-05T13:00:01+00:00
2024-02-05T13:00:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিংড়ায় সংঘবদ্ধ মোবাইল চোরের মূলহোতাসহ গ্রেফতার ৫
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪, ১:০০ পিএম   (ভিজিট : ১৮৬)
X

নাটোরের সিংড়া থানায় সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের মূলহোতা মোঃ সম্রাট খাঁ (২৪) সহ ০৫ জন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। 

রবিবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খাগরবাড়িয়া গ্রামে অভিযান পরিচালনা করে, মোবাইল ফোন-৫টি ও ২টি- সিমকার্ড সহ মূল হোতা সম্রাট খাঁ (২৪) পিতা: হাছান খাঁ, রিদয় খান (২৫) পিতা দেলোয়ার খান, জনি খান (২৮) পিতা: মৃত: কালু খাঁ, হাছান খাঁ পিতা: মৃত: গোলজার খাঁ। তাদের প্রত্যেকে বাড়ি খাগরবাড়িয়া ও রানা শেখ (২০) পিতা: মৃত: আক্কাস আলী বাড়ি পাঁচবাড়ীয় হতে গ্রেফতার করা হয়।

সিপিসি-২,নাটোর ক্যাম্প,র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল এই চক্রটিকে গ্রেফতার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা জব্দকৃত আলামত মোবাইল ফোন নাটোরের বিভিন্ন থানা এলাকা হতে অন্যান্য অজ্ঞাতনামা চোর চক্রের সদস্যদের সহায়তায় চুরি করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছে বলে স্বীকার করে। ঘটনায় নাটোর জেলার সিংড়া থানায় মামলা রুজু করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy