মঠবাড়িয়ায় হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উজ্জল অধিকারী (২০) হত্যা মামলার প্রধান আসামী উত্তম অধিকারী(৩৫) কে গ্রেপ্তার

2024-02-05T16:12:36+00:00
2024-02-05T16:12:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মঠবাড়িয়ায় হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:১২ পিএম   (ভিজিট : ২৫৭)
X

পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উজ্জল অধিকারী (২০) হত্যা মামলার প্রধান আসামী উত্তম অধিকারী(৩৫) কে গ্রেপ্তার ক‌রে‌ছে বরিশাল র‌্যাব-৮।

বিশেষ গোয়েন্দা নজরদারি ও আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে পটুয়াখালীর কলাপাড়া থানার পাখিমারা এলাকা থেকে তা‌কে গ্রেপ্তার ক‌রে সোমবার সকালে মঠবাড়িয়া থানায় নিয়ে আসে। উত্তম বেতমোড় রাজপাড়া গ্রা‌মের অনীল অধিকারীর ছেলে এবং নিহত সরিষার তেল মিলের ম‌্যা‌নেজার উজ্জল বেপারী একই গ্রামের সুধীর অধিকারির ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে এর আগে ননী গোপাল অধিকারি ও তার ছেলে নিরব অধিকারিকে পুলিশ আটক করেছে। 

থানা ও স্থানীয়দের সূত্রে জানা যায়, উপজেলার বেতমোর রাজপাড়া গ্রামের কৃষক সুধীর অধিকারির সাথে প্রতিবেশী ননী গোপাল অধিকারির জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে গত বৃহস্পতিবার সকালে তেতুল পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষ ননী গোপাল ও তার দলবল সুধীর অধিকারিকে মারধরধর করে। এ ঘটনার পর দুপুরের দিকে তার দুই ছেলে উজ্জল ও সজল মিলে কাজ শেষে বাড়ি ফেরে। পরে বাবার ওপর হামলার খবর শুনে তারা প্রতিবাদ জানায়। এসময় ননী গোপাল ও দলবল দ্বিতীয় দফায় লাঠিসোঠা নিয়ে হামলা চালালে উজ্জ্বল ও তার ভাই সজল আহত হয়। গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ও পর উজ্জলের অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসনপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় শুক্রবার দিনগত রাতে তার মৃত্যু ঘটে । এঘটনায় তার ছোট ভাই সজল অধিকারী বাদী হয়ে ৯জন মামীয় ও অজ্ঞাত ৪ থেকে ৫ জনের বিরেুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর পরই  থানা পুলিশ ননী গোপাল অধিকারি ও তার ছেলে নিরব অধিকারিকে আটক করে। পরে মামলার ২৪ ঘন্টার ম‌ধ্যে র‌্যা‌পিড একশন ব‌্যাটা‌লিয়ান র‌্যাব-৮ হত‌্যা মামলার প্রধান আসামী উত্তম অধিকারীতে গ্রেপ্তার ক‌রেন। 

মঠবাড়িয়া থানার অফিসার ইনহচার্জ শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত প্রধান আসামীসহ তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy