মাংস বিক্রেতা মামুন হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

নায্যমূল্যে গরুর মাংস বিক্রি করায় রাজশাহীর বাঘা এলাকায় মাংস বিক্রেতা মামুনকে হত্যার প্রধান আসামি মিজানুর রহমান খোকনকে গ্রেপ্তার

2024-02-05T16:15:54+00:00
2024-02-05T16:15:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাংস বিক্রেতা মামুন হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:১৫ পিএম   (ভিজিট : ১৯৫)
X

নায্যমূল্যে গরুর মাংস বিক্রি করায় রাজশাহীর বাঘা এলাকায় মাংস বিক্রেতা মামুনকে হত্যার প্রধান আসামি মিজানুর রহমান খোকনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার রাতে তাঁকে মাদারীপুর থেকে গ্রেপ্তার করা হয়।

রাজধানীর কাওরান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে আজ সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।

খন্দকার মঈন জানান, হত্যাকাণ্ডের পর খোকন বিভিন্ন এলাকায় আত্মগোপন ছিলেন। খোকন নিজেও একজন মাংস ব্যবসায়ী। খোকনের দোকানে ক্রেতা কম আসাতেই ক্ষুব্ধ হয়ে এই হত্যাকাণ্ড ঘটান।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, খোকনের বিরুদ্ধে মাদক মামলাসহ ৪টি মামলা রয়েছে। একাধিকবার জেলও খেটেছেন খোকন।

র‍্যাব জানায়, গত ২০ জানুয়ারি সকাল ৯টার দিকে উপজেলার আড়ানী পৌর বাজারে মো. মামুনকে ছুরিকাঘাতে হত্যা করেন খোকন। রমজানকে সামনে রেখে নায্যমূল্যে পণ্য বিক্রির ক্ষেত্রে কাউকে বাধা দিলে র‍্যাব কঠোর অবস্থানে থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy