কমলনগরে ইট ভাটায় অভিযানে জরিমানা আদায় ও চিমনি অপসারণ

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের কমলনগরে ইট ভাটায় অভিযান চালিয়ে ৪টি অবৈধ ইট ভাটার মালিককে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও

2024-02-05T16:50:55+00:00
2024-02-05T16:50:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কমলনগরে ইট ভাটায় অভিযানে জরিমানা আদায় ও চিমনি অপসারণ
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৫০ পিএম   (ভিজিট : ৫০৯)
X

লক্ষ্মীপুরের কমলনগরে ইট ভাটায় অভিযান চালিয়ে ৪টি অবৈধ ইট ভাটার মালিককে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও ৩ টি ভাটার টিনের চিমনি অপসারণ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার চর কাদিরা ইউনিয়নের বিভিন্ন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।অভিযানের নেতৃত্ব দেন কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো: রেজা ও লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাদ্দাম হোসেন।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায, অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লংঘনের দায়ে চর কাদিরা ইউনিয়নের মেঘনা ব্রিকস,সুমাইয়া ব্রিকস ও আল্লার দান ব্রিকসের মালিককে  ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা এবং হাজি হক ব্রিকসের মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় মেঘনা ব্রিকস,সুমাইয়া ব্রিকস ও আল্লার দান ব্রিকসের টিনের চিমনিও অপসারণ করা হয়েছে।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, উচ্চ আদালতের নির্দেশনায় কমলনগরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy