রূপসায় বিআইডব্লিউটিয়ের উচ্ছেদ অভিযানে হামলা, আহত ৩

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা মহানগরীর শিপইয়ার্ড সড়কে বিআইডব্লিউটিএয়ের উচ্ছেদ অভিযানে হামলা ও গাড়ি ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) বেলা

2024-02-05T17:16:07+00:00
2024-02-05T17:16:07+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রূপসায় বিআইডব্লিউটিয়ের উচ্ছেদ অভিযানে হামলা, আহত ৩
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:১৬ পিএম   (ভিজিট : ২০৪)
X

খুলনা মহানগরীর শিপইয়ার্ড সড়কে বিআইডব্লিউটিএয়ের উচ্ছেদ অভিযানে হামলা ও গাড়ি ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। পরে কাঠ ব্যবসায়ী ও শ্রমিকদের বাধা-হামলার মুখে উচ্ছেদ অভিযান স্থগিত করতে বাধ্য হয় বিআইডব্লিউটিএ।


স্থানীয় কাঠ ব্যবসায়ীরা জানান, দীর্ঘ ৪০ থেকে ৪৫ বছর ধরে তারা পশ্চিম রূপসা নদীর তীরে কাঠের ব্যবসা চালিয়ে আসছেন। ২০০৭ সালে তারা তাদের ব্যবসার স্থান বন্দোবস্ত নেওয়ার জন্য বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়ে আসছেন। কিন্তু বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ তাদের আবেদনে কোনো সাড়া না দিয়ে সেখান থেকে তাদের উচ্ছেদ করার জন্য চলতি বছরের ১০ জানুয়ারি নোটিশ দেয়।


রোববার সকালে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ এলাকায় মাইকিং করে ব্যবসায়ীদের সরে যাওয়ার নির্দেশ দেয়। এর প্রতিবাদে ব্যবসায়ীরা সোমবার সকাল ১০টায় রূপসা স্ট্যান্ড রোডে মানববন্ধনের আয়োজন করে এবং সড়কে কাঠের গুঁড়ি ফেলে অবরোধ করেন।


বেলা ১১টার আগে সেখানে বিআইডব্লিউটিএ’র ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তারের নেতৃত্বে স্কেভেটর দিয়ে অভিযান চালানোর প্রস্তুতি নিলে শ্রমিকরা তাদের ওপর হামলা করেন। এ সময় তাদের দুটি গাড়ি ভাঙচুর করেন। হামলায় নুরুল হক, অনুকূল চন্দ্র ও আকতার নামে তিনজন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


বিআইডব্লিউটিএ খুলনার উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, আমরা নিয়মমাফিক সেখানে অভিযান চালাতে যাই। কিন্তু সেখানে অবৈধ ব্যবসায়ী ও শ্রমিকরা আমাদের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করেন এবং আমাদের তিন কর্মকর্তা-কর্মচারীকে মেরে আহত করেন। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy