পিরোজপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে জেলা প্রশাসকের শুভেচ্ছা

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যনিবার্হী কমিটিকে জেলা প্রশাসকের পক্ষ থেকে শুভেচ্ছা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর

2024-02-05T19:51:11+00:00
2024-02-05T19:51:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পিরোজপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে জেলা প্রশাসকের শুভেচ্ছা
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৫১ পিএম   (ভিজিট : ১৮৯)
X

পিরোজপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যনিবার্হী কমিটিকে জেলা প্রশাসকের পক্ষ থেকে শুভেচ্ছা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান কমিটির সকল সদস্যদের উত্তরীয় পরিয়ে দেন।  এসময় তার পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকলকে ফুলেল শুভেচছায় সিক্ত করা হয়।

সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তে জেলা প্রশাসনের আয়োজনে প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা প্রদান  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজম্ব) মো: আমীনুল ইসলাম, জেলা নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি )কফিল উদ্দিন মাহমুদ, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, প্রেসক্লাব সাবেক সভাপতি মাহমুদ হোসেন, সাবেক সভাপতি গৌতম চৌধুরী, সাবেক সভাপতি এম এ রব্বানী ফিরোজ সহ প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, সাংবাদিকরা যে সমাজের দর্পন তা পিরোজপুরের সাংবাদিকদের দেখলে বোঝা যায়। দেশের জেলা পর্যায়ে যে কোন এলাকার সাংবাদিকদের চেয়ে পিরোজপুরের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে আগ্রহী। যে কোন এলাকার উন্নয়ন সঠিক ভাবে করার জন্য প্রশাসনের পাশাপাশি শক্তিশালী সাংবাদিক নেতৃত্ব প্রয়োজন তা পিরোজপুর প্রেসক্লাব উদাহরণ হতে পারে। কারণ পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকরা সাদাকে সাদা ও কালোকে কালো বলে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy