খুবি সাংবাদিক সমিতির নির্বাচন ৮ ফেব্রুয়ারি

খুবি প্রতিনিধি

সারাবাংলা

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২৪-এর নির্বাচন আগামী ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে । এদিন দুপুর ১.৩০

2024-02-06T12:18:21+00:00
2024-02-06T12:18:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
খুবি সাংবাদিক সমিতির নির্বাচন ৮ ফেব্রুয়ারি
খুবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:১৮ পিএম   (ভিজিট : ১২৯)
X

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২৪-এর নির্বাচন আগামী ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে । এদিন দুপুর ১.৩০ টা থেকে মোট ১১ টি পদের বিপরীতে ভোটগ্রহণ শুরু হবে।

০৪ ফেব্রুয়ারি (রবিবার) নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অর্থনীতি ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. খান মেহেদী হাসান।

এছাড়া সহকারী নির্বাচন কমিশনার হিসেবে আছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. উজ্জ্বল তালুকদার ও আইন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান।

তফসিল অনুযায়ী, ০৪ ফেব্রুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ, ০৫ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও মনোনয়ন সংগ্রহ, ০৬ ফেব্রুয়ারি নমিনেশন পেপার জমা ও যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ, ০৭ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ০৮ ফেব্রুয়ারি খুবিসাসের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।

সংগঠন সূত্রে জানা যায়, খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২৩ এর মেয়াদ চলতি বছরের ২২ জানুয়ারি শেষ হয়। সমিতির গঠনতন্ত্রের ধারা-৮ (খ) মোতাবেক কার্যকরী সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy