লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ আটক ২

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরে বিদেশী পিস্তলসহ মো. রাছেল ও মো. ইমরান নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি

2024-02-06T20:45:05+00:00
2024-02-06T20:45:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ আটক ২
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৪৫ পিএম   (ভিজিট : ১৫০)
X

লক্ষ্মীপুরে বিদেশী পিস্তলসহ মো. রাছেল ও মো. ইমরান নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। ওই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারেক বিন রশিদ প্রেস ব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে সোমবার (৫ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয় বলে জানান এসপি। 

গ্রেপ্তার রাছেল দেওপাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে ও ইমরান একই এলাকার তাজল ইসলাম সুমনের ছেলে। তাদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মাদকসহ বিভিন্ন ঘটনায় চারটি করে আটটি মামলা রয়েছে। 

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে রাছেল ও ইমরানকে আটক করা হয়। পরে রাছেলের কাছ থেকে ম্যাগাজিন সংযুক্ত পিস্তলটি উদ্ধার করা হয়েছে। তাদের তথ্য অনুযায়ী পরবর্তীতের নোয়াখালীর কবিরহাটের চাঁনপুর শাহা গ্রাম থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। 

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা প্রমুখ।
 
লক্ষ্মীপুরের এসপি মোহাম্মদ তারেক বিন রশিদ বলেন, আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy