চরফ্যাশনে মৃত জেলে পরিবারের মাঝে চেক বিতরণ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

সারাবাংলা

ভোলার চরফ্যাশন উপজেলায় প্রাকৃতিক দূর্যোগে মৃত ও নিখোঁজ নিবন্ধিত জেলে পরিবারের মাঝে এককালীন আর্থিক সহায়তার চেক এবং নিবন্ধিত

2024-02-06T20:46:57+00:00
2024-02-06T20:46:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চরফ্যাশনে মৃত জেলে পরিবারের মাঝে চেক বিতরণ
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৪৬ পিএম   (ভিজিট : ১৪২)
X

ভোলার চরফ্যাশন উপজেলায় প্রাকৃতিক দূর্যোগে মৃত ও নিখোঁজ নিবন্ধিত জেলে পরিবারের মাঝে এককালীন আর্থিক সহায়তার চেক এবং নিবন্ধিত মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ (বকনা বাছুর) বিতরণ করা হয়েছে। 

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাত এবং ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় পৃথকভাবে এই আয়োজন করেন। উভয় অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হেমায়েত হোসেন, মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আনিছুর রহমান তালুকদার, বিভাগীয় উপপরিচালক নৃপেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহ, জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানায়, অনুষ্ঠানে প্রাকৃতিক দূর্যোগে মৃত ৫ জেলে পরিবারের মাঝে আর্থিক সহায়তা ৫০ হাজার করে ২ লাখ ৫০ হাজার টাকার চেক এবং নিবন্ধিত ২১ জেলেদের মাঝে ২১টি (বকনা বাছুর) দেওয়া হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy