সিলেটে বৃষ্টির আভাস, তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

সিলেট বিভাগের দু’এক জায়গায় বুধবার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রাতের তাপমাত্রা সর্বোচ্চ দুই

2024-02-07T12:28:39+00:00
2024-02-07T12:28:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিলেটে বৃষ্টির আভাস, তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:২৮ পিএম   (ভিজিট : ১৫৫)
X

সিলেট বিভাগের দু’এক জায়গায় বুধবার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রাতের তাপমাত্রা সর্বোচ্চ দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে শীত বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবারও কিছুটা কমে এরপর রাতের তাপমাত্রা ফের বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রায় ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত গোপালগঞ্জ ও সিলেটে সামান্য বৃষ্টি হয়েছে।

বুধবার ভোর ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে, এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌপরিবহনে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী পাঁচ রাত এবং দিনের তাপমাত্রা বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস ছিল রাঙ্গামাটিতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy