নড়াইলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলে যৌতুক মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত আসামি বিল্লাল শেখকে গ্রেফতার করেছে সদর

2024-02-07T18:59:40+00:00
2024-02-07T18:59:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৫৯ পিএম   (ভিজিট : ৩৪৪)
X

নড়াইলে যৌতুক মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত আসামি বিল্লাল শেখকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। 

বুধবার তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সদর থানার পৌরসভাধীন ভওয়াখালী সাকিনের আনোয়ার বেকারীর পাশে সামিউলের বাড়ির ভাড়াটিয়া হাসান শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এসআই শোভন কুমার নাগ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বিল্লাল শেখকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
 
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বুলেটিনকে বলেন, আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy