টঙ্গীর ময়দানে মাওলানা সাদের তিন ছেলে

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের নিজামুদ্দিন মারকাজের শীর্ষ মুরব্বি মাওলানা সাদকান্ধলভির তিন পুত্র মাওলানা ইউসুফ, মাওলানা সাইদ ও মাওলানা

2024-02-07T20:42:15+00:00
2024-02-07T21:16:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীর ময়দানে মাওলানা সাদের তিন ছেলে
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৪২ পিএম  আপডেট: ০৭.০২.২০২৪ ৯:১৬ পিএম  (ভিজিট : ৮২০)
X

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের নিজামুদ্দিন মারকাজের শীর্ষ মুরব্বি মাওলানা সাদকান্ধলভির তিন পুত্র মাওলানা ইউসুফ, মাওলানা সাইদ ও মাওলানা ইলিয়াসসহ ১৪ জনে একটি জামাত দিল্লির নিজামুদ্দিন মারকাজ থেকে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে উপস্থিত হয়েছেন। 

বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার সময় তাঁরা ইজতেমা ময়দানে উপস্থিত হন। এসময় ময়দানে উপস্থিত মুসল্লিরা তাদেরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্নয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মাওলানা সাদ কান্দালভি তিন সন্তানসহ ১৪ জনের একটি জামাত বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এ সময় তাদেরকে অব্যর্থনা জানান বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্বের আয়োজক কমিটির শীর্ষ মুরুব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম, মুফতি ওসামা ইসলামসহ মুরব্বিবৃন্দ। পরে তাদের বহনকারী গাড়ি বহর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টঙ্গী ময়দানে এসে পৌঁছান।

সকলের উপস্থিতিতে আজ রাত সাড়ে নয়টায় ইজতেমার প্রথম মাশোয়ারা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে টঙ্গীর ময়দানে প্রায় তিন হাজারের বেশী মেহমান ইজতেমা ময়দানে এসে পৌঁছেছেন বলেও নিশ্চিত করেন তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy