রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠান মালিককে জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ী ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে দুই প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়েছে ।রাজবাড়ী ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক কাজী

2024-02-07T20:45:34+00:00
2024-02-07T20:45:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠান মালিককে জরিমানা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৪৫ পিএম   (ভিজিট : ২০১)
X

রাজবাড়ী ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে দুই প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়েছে ।

রাজবাড়ী ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে ৭ ফেব্রুয়ারি (বুধবার)  রাজবাড়ী সদর উপজেলার বেলগাছী পুরাতন বাজার ও সূর্য্যনগর রেইলগেট এলাকায় অভিযান পরিচালনার সময় বেলগাছীর মেসার্স সাহা বাণিজ্যালয়ের মালিককে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় ৫হাজার টাকা জরিমানা করা হয়, একই দিনে সূর্য্যনগর রেলগেইট বাজারের মায়ের আঁচল স্টোরের মালিককে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় ২হাজার টাকা জরিমানা করা হয়েছে ।  

রাজবাড়ী ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক কাজী রকিবুল হাসান বলেন , বিভিন্ন নিত্য-প্রয়োজনীয় পণ্যের দোকান, ফার্মেসী এবং খাদ্যপণ্য  সামগ্রী বিক্রয়কারী প্রতিষ্ঠানসহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। তদারকি কার্যক্রম পরিচালনাকালে নিষিদ্ধ পণ্যের উৎপাদন ও বিক্রয়রোধ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ রোধসহ, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করাসহ ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়। 

এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ও ৫১ ধারায় দুই প্রতিষ্ঠান মালিককে ৭হাজার টাকা জরিমানা করা হয়েছে । জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy