সাদ সাহেবের বিষয়ে সরকার আলোচনা করছে: ধর্মমন্ত্রী

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, মাওলানা সাদ সাহেবকে নিয়ে উভয় পক্ষের সাথে সরকার আলোচনা করছে। আমার বিশ্বাস আলোচনা

2024-02-08T15:27:54+00:00
2024-02-08T15:27:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাদ সাহেবের বিষয়ে সরকার আলোচনা করছে: ধর্মমন্ত্রী
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:২৭ পিএম   (ভিজিট : ২৪৯)
X

ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, মাওলানা সাদ সাহেবকে নিয়ে উভয় পক্ষের সাথে সরকার আলোচনা করছে। আমার বিশ্বাস আলোচনা সাপেক্ষে বিষয়টি সমাধান করা সম্ভব হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বিশ্বাস করি তাবলীগ জামাতের চিন্তা চেতনা লক্ষ্য উদ্দেশ্য একটাই আল্লাহকে রাজি খুশি করা। সেক্ষেত্রে কোন ধরনের উশৃঙ্খল আচরণ বা অসৎ চিন্তা নিয়ে কোন ভাবে তাবলীগ জামাতের যারা দায়িত্বশীল আছেন তারা আসেন না। যারা জামাতে আসেন তারাও অসৎ চিন্তা করেন না। বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 
 
ধর্মমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ন মিটিং আছে। সে মিটিং শেষ করে আমরা উভয় পক্ষকে নিয়ে আলোচনায় বসবো। চেষ্টা করবো আল্লাহ পাকের ইচ্ছা থাকলে ইনশাআল্লাহ সমঝোতা হবে। আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।অন্তত আল্লাহর কাছে যেন বলতে পারি আমার উপর দায়িত্ব আমি পালন করেছি। এসময় উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মামুনুল করিম, দ্বিতীয় পর্বের আয়োজক কমিটির শীর্ষ মুরব্বি ইঞ্জিনিয়ার মহিবুল্লাহ, মোঃ সায়েম প্রমূখ।









Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy